সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শাহজালাল বিমানবন্দরে ২৫০ কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার | চ্যানেল খুলনা

শাহজালাল বিমানবন্দরে ২৫০ কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে আরও একটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাটির ওজন ২৫০ কেজি। এ নিয়ে নির্মাণাধীন এই টার্মিনাল থেকে মোট ৫টি একই ওজনের বোমা পাওয়া গেল।

বুধবার বোমাটি উদ্ধার করা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান গণমাধ্যমকে জানান, বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল বোমাটি নিষ্ক্রিয় করে নিরাপদ স্থানে নিয়ে গেছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, এখানে আরও বোমা আছে। বেশ কয়েকবার এলাকাটি স্ক্যান করা হয়, কিন্তু শনাক্ত করা যায়নি। এগুলো মাটির বেশি গভীরে থাকায় স্ক্যানারে ধরা পড়ছে না।

গত ৯ ডিসেম্বর বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ চালানোর সময় সিলিন্ডার সদৃশ ২৫০ কেজি ওজনের প্রথম একটি বোমা উদ্ধার করা হয়েছিল। এরপর ১৪, ১৯ ও ২৮ ডিসেম্বর আরও তিনটি একই রকমের বোমা উদ্ধার হয়। পরে সেগুলো টাঙ্গাইলের মধুপুর বনের রসুলপুর বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে নিয়ে নিষ্ক্রিয় করা হয়।

বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, উদ্ধার হওয়া বোমা দুটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

লাইসেন্স বাঁচাতে মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ-দ্বীন কর্তৃপক্ষ

মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

২৩ দিন পর খোঁজ মিলল কলাবাগান থানার এসআই রাকিবুলের

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।