সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শার্শার নাভারনে অত্যাধুনিক শপিংমল ‘সিটি পার্ক'- এর উদ্বোধন | চ্যানেল খুলনা

শার্শার নাভারনে অত্যাধুনিক শপিংমল ‘সিটি পার্ক’- এর উদ্বোধন

যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ অভিজাত শপিংমল ‘সিটি পার্ক’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চারের আশা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতারা। সোমবার দুপুরে ফিতা কেটে শপিংমলটির উদ্বোধন করা হয় এবং পরে অতিথিরা বিভিন্ন দোকান পরিদর্শন করেন। এ সময় তারা বলেন, আধুনিক এই শপিংমল চালু হওয়ায় উপজেলার প্রান কেন্দ্র নাভারন বাজারে কেনাকাটার পরিবেশ আরও উন্নত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

শপিংমল কর্তৃপক্ষ জানায়, ‘সিটি পার্ক শপিংমল’-এ পোশাক, কসমেটিকস, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন পণ্যের আধুনিক শোরুম রয়েছে।

তাছাড়া আরো থাকছে, লিফট, চলন্ত সিড়ি, অভিজাত ফ্যামিলি রেস্টুরেন্ট, বাচ্চাদের বিনোদন জন, পর্যাপ্ত পার্কিং, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য সুবিধা।

স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন উন্নত মানের কেনাকাটার জন্য দূরের শহরে যেতে হতো। এখন নাভারন বাজারেই আধুনিক শপিংমল চালু হওয়ায় তারা স্বাচ্ছন্দ্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন বলে আশা করছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

যশোরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পুশ ইন ইস্যুতে সরকারের কঠোর অবস্থান দেখতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।