সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক | চ্যানেল খুলনা

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

যশোরের শার্শা উপজেলার ফুলসারা গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নাইম হোসাইনকে (১৪) স্থানীয় জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে এ ঘটনাটি ঘটেছে। আটক নাইম হোসাইন উপজেলার লক্ষনপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানা যায়, ফুলসারা গ্রামের নিজ বাড়ি সংলগ্ন ওই শিশুটির বাবার একটি মুদি দোকান রয়েছে। বুধবার সকালে তার শিশু কন্যাকে দোকানে বসিয়ে রেখে সকালের নাস্তা করার জন্য বাড়ির ভিতরে যায় তার বাবা। এসময় নাইম হোসাইন উক্ত দোকানে এসে শিশুটিকে দোকানে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে।

পরবর্তীতে বুধবার রাত্রে শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার বিষয়ে পরিবারকে বিস্তারিত জানায়।

পরে দোকানে থাকা সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ দেখে স্থানীয়রা নাইমকে শনাক্ত করে তার বাড়ি থেকে তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

শার্শা থানার ওসি শামিনুল হক বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে হেফাজতে নেওয়া হয়। নাইমকে আটক করে থানায় আনা হয়। শিশুটি ভয়ে অসুস্থ্য হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতে প্রাথমিক চিকিৎসা করা হয়। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (যার মামলা নাম্বার ৩১। তারিখ ২৩ জুলাই)। শুক্রবার সকালে তাকে যশোর কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ

যশোরে শুটারগান-গুলিসহ তিনজন আটক

শার্শায় আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।