সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শার্শায় পুতে রাখা বোমা বিস্ফোরণে তিন শ্রমিক আহত | চ্যানেল খুলনা

শার্শায় পুতে রাখা বোমা বিস্ফোরণে তিন শ্রমিক আহত

যশোরের শার্শায় পুতে রাখা বোমা বিস্ফোরণে আব্দুল কাদের (৪২), জাকির হোসেন (৪৫) ও আব্দুল কাদের (৪০) নামে তিন জন মাটিকাটা শ্রমিক আহত হয়েছে।

এর মধ্যে বারিকের ছেলে কাদের ও জাকির এর অবস্থা আশংকাজনক।

বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে এ ঘটনাটি ঘটে।

আহত কাদের বালুন্ডা গ্রামের নূরজাক সরদর এর ছেলে, জাকির আব্দুল রারিকের ছেলে, কাদের একই গ্রামের সুলতান আউলিয়ার ছেলে।

প্রতাক্ষদর্শীরা জানান, সকালে উপজেলার বালুন্ডা গ্রামের ননী ঢালীর ছেলে প্রবাসী জাকির ঢালীর বাড়িতে কোদাল দিয়ে রাথরুমের সেফটি ট্যাংকের গর্ত খনন করছিলেন আহত তিন শ্রমিক।গর্তে আগে থেকে পুতে রাখা বোমায় কোদালের আঘাত লাগলে বিস্ফোরন ঘটে। এতে তিনজন শ্রমিকই আহত হন। এর মধ্যে জাকির ও কাদের নামে দু’শ্রমিক মারাত্মক আহত হলে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহতের অবস্থা আরো অবনতি হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তাদের যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, ঘটনা জানার সাথে সাথে তিনি সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল প্রদর্শন করেছেন। কারা এ বোমা ওখানে পুতে রেখেছিলো তা খতিয়ে দেখতে পুলিশ কাজ শুরু করেছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে নির্বাচনের দিন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ

নির্বাচনের দায়িত্বে পুলিশ শুধু রাবার বুলেট ব্যবহার করবে: ডিআইজি রেজাউল হক

যশোরে জামায়াত প্রার্থীর বাড়িতে ককটেল নিক্ষেপ

শার্শার নাভারনে অত্যাধুনিক শপিংমল ‘সিটি পার্ক’- এর উদ্বোধন

বেনাপোল বন্দরে বিপুল নেশা জাতীয় ট্যাবলেটসহ ভারতীয় ট্রাক চালক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।