সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শার্শায় দরিদ্র মহিলাদের ৩ দিন মেয়াদি আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

শার্শায় দরিদ্র মহিলাদের ৩ দিন মেয়াদি আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শার্শায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত কর্মসংসস্থান সহায়তা (ইরেসপো) ২য় পর্যায় প্রকল্পের আওতায় গবাদি পশু পালন ও মোটাতাজা করণের লক্ষ্যে ৩ দিন মেয়াদি আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বেলা ১১টার সময় শার্শা (বিআরডিবি) প্রশিক্ষণ হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩ দিন মেয়াদি আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মসূচিতে ৭০ জন দরিদ্র মহিলাকে গবাদি পশু পালন ও মোটাতাজা করণের প্রশিক্ষণ দেওয়া হয়।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) শার্শা, যশোরের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি নাজিব হাসানের সভাপতিত্বে এসম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র মহাপরিচালক আব্দুল গাফ্ফার খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (ইরেসপো) ২য় পর্যায়ের প্রকল্প পরিচালক মোহাম্মদ রাশেদুল আলম, পজীপ-৩য় পর্যায়ের প্রকল্প পরিচালক আলা উদ্দিন সরকার, যশোর বিআরডিবি উপ-পরিচালক বি এম কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস এম শাখির উদ্দিন ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার নাসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

শার্শা সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্য আহত

যশোরে মাদকের ১২ মামলার আসামির গলাকাটা লাশ উদ্ধার

যশোরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

যশোরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।