সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শহীদ রাব্বি স্মরণে মানবিক মাগুরার ইফতার বিতরণ | চ্যানেল খুলনা

শহীদ রাব্বি স্মরণে মানবিক মাগুরার ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাগুরায় পথচারীদের মাঝে মানবিক মাগুরার আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে শহীদ রাব্বি চত্বরে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ইফতার বিতরণ করেন মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, কুতুব উদ্দিন, মানবিক মাগুরার শফিকুল ইসলাম, ছাত্রনেতা আল মামুন প্রমুখ।

প্রায় ১ হাজার পথচারীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য গত ৪ আগস্ট স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় মাগুরায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি। শহীদ রাব্বি তার নিজের হাতে গড়ে তোলেন এই মানবিক মাগুরা প্রতিষ্ঠান। দেশের বন্যা পরিস্থিতি সহ নানা প্রতিকূলতার মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন মেহেদী হাসান রাব্বির এ মানবিক মাগুরা প্রতিষ্ঠান। দেশবাসীর কাছে শহীদ রাব্বিসহ সামাজিক এ প্রতিষ্ঠানটির জন্য দোয়া চেয়েছেন উপস্থিত ব্যক্তিবর্গ।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।