সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শহীদ বুদ্ধিজীবী দিবসে কেইউজে’র আলোচনা সভা | চ্যানেল খুলনা

শহীদ বুদ্ধিজীবী দিবসে কেইউজে’র আলোচনা সভা

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ।
এসময় আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার, বিএফইউজ- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মো. হুমায়ুন কবির, ইউনিয়নের কোষাধ্যক্ষ দিলিপ বর্মণ, দেবনাথ রনজিৎ কুমার, এস এম নুর হাসান জনি, মো. মেহেদী হাসান প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মো. মিলন হোসেন, সদস্য সুনিল দাস, তিতাশ চক্রবর্তী, ওয়াহেদ উজ জামান বুলু, এস এম কামাল হোসেন, নাজমা আক্তার, মো. হাসানুর রহমান তানজির, রিংটন মন্ডল, তরিকুল ইসলাম ডালিম, ফকির গোলাম রসুল, জুলহাস, শামছুনাহার মেঘলা, মো. জাহাঙ্গীর আলম রায়হান, পলাশ চন্দ্র ঢালী সোহেল রানা, মোস্তাফিজুর রহমান, আল আমিন শিকদার, শেখ শান্ত ইসলাম, পারভেজ খান, মো. বেনজীর হোসেন, এলিন হাসান অন্তর, মো. রাসেল দেওয়ান, রুহুল আমিন প্রমুখ।
সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নগরীর গল্লামারি স্মৃতিসৌধে ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

খুলনার দুই প্রবীণ সাংবাদিক কাজী আমানুল্লাহ ও পান্নার মৃত্যুবার্ষিকী আজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।