সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শরণখোলায় হাফেজ ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি ! | চ্যানেল খুলনা

শরণখোলায় হাফেজ ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি !

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ আজিজুর রহমান(১৫), শরণখোলা উপজেলার পুর্ব আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা মৃত.সরোয়ার হোসেনের ছেলে ও আমতলী ইসলামীয়া কামিল মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র । গত ৩ মাস পুর্বে আজিজুর হঠাৎ পেটে ব্যাথা অনুভব করেন। তার পর সে  স্থানীয় ভাবে কিছু ওষুধ সেবন করেন। এতে ব্যাথা না কমায় পরীক্ষা করে জানতে পারেন তার এ্যাপেন্ডিসাইড হয়েছে । টাকার অভাবে চিকিৎসা করাতে বিলম্ব হওয়ায়  এ্যাপেন্ডিসাইট ফেঁটে যাওয়ার কারনে কিশোর আজিজুর এখন মৃত্যু পথযাত্রী । চিকিৎসকরা জানিয়েছেন ২/৩ লাখ টাকা হলে নুতন করে চিকিৎসায় ভালো হতে পারেন আজিজুর । অসুস্ত আজিজুরের মা নাছিমা বেগম বলেন, ওর বাবা সাগরে মাছ ধরত গিয়ে ২০০৭ সালের সিড়রে মারা যান । পরে আমি  দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে আমার দিনমজুর পিতা ছোমেদ খানের সংসারে থেকে যাই । অন্য ছেলে ও মেয়েকে তেমন পড়ালেখা করাতে পারি নাই । কিন্তু মৃত্যুর পরে সন্তানের দোয়া পেতে আজিজুরকে আমতলী ইসলামীয়া কামিল মাদ্রাসায় ভর্তি করাই । এতিম হিসেবে মাদ্রাসা কর্তৃপক্ষ  আজিজকে বিনা খরচে পড়ায় । ইতিমধ্যে সে পবিত্র কোরআনের ২৮ পাড়া মুখস্ত করেছেন । আমার মানিককে বাঁচাত বহু টাকার দরকার এখন সেই টাকা কোথায় পাই । তাই আজিুরের চিকিৎসার জন্য আমি স্থানীয় ভাবে মানুষের কাছে হাত পেতে  সামান্য কিছু টাকা পেয়েছি । এতে আজিজুরকে সুস্থ করা সম্বভ নয় । তাই আমার ছেলেকে বাঁচাতে সরকার সহ দ্ধানশীল ব্যাক্তিদের কাছে  সাহায্য কামনা করছি আমি। সাহায্য ও যোগাযোগের ঠিকানা : ০১৯০৯৯৮০৪২৪

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

তালায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

ফকিরহাটে মতুয়া মহা সংঘের আহ্বায়ক কমিটি গঠন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।