সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শরণখোলায় মাতৃভাষা ডিগ্রী কলেজের অধ্যক্ষকে ফাঁসাতে নানা ষড়যন্ত্র | চ্যানেল খুলনা

শরণখোলায় মাতৃভাষা ডিগ্রী কলেজের অধ্যক্ষকে ফাঁসাতে নানা ষড়যন্ত্র

শরণখোলা প্রতিনিধি :: বরখাস্ত কৃত অধ্যক্ষের দুর্নীতি ফাঁস হওয়া সহ কলেজের অফিস সহ কারীর অবৈধ আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ার কারনে বাগেরহাটের শরনখোলার মাতৃভাষা ডিগ্রী কলেজের বর্তমান অধ্যক্ষের বিরুদ্ধে একটি কাল্পনিক অভিযোগ তুলে তাকে নানা ভাবে হয়রানির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

২৪ জুলাই (শনিবার) দুপুরে শরনখোলা উপজেলা প্রেসক্লাবে উপজেলার মাতৃভাষা ডিগ্রী কলেজের (চলতি দায়িত্বে থাকা) অধ্যক্ষ মো. কামরুল ইসলাম মোল্লা এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ উত্থাপন করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন ,কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. ওয়ালিউর রহমান ২০০৭ সালে (ভারপ্রাপ্ত) অধ্যক্ষের দ্ধায়িত্ব পান এবং দীর্ঘ ১৩ বছর পর দুর্নীতির অভিযোগে কলেজ কর্তৃপক্ষ সম্প্রতি তাকে সাময়িক ভাবে বরখাস্ত করেন। বিধি অনুযায়ী কলেজের সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক চন্দন কুমার কবুলাশীকে কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষের দায়িত্বে নেওয়ার জন্য বলা হয়। কিন্তু তাতে তিনি অপরগতা প্রকাশ করেন।

তাছাড়া করোনা মহামারীর কারনে কলেজ পরিচালনা পরিষদের নিয়মিত সভা না হওয়ার কারনে বিধি মোতাবেক সভাপতির নির্দেশ ক্রমে আমাকে অধ্যক্ষের (চলতি দ্ধায়িত্ব) পালনের নির্দেশ দেয় কলেজ পরিচালনা পরিষদ । আমি দায়িত্ব পাওয়ার পর কলেজের অফিস সহকারী মো. রেজাউল ইসলাম নান্নুর কাছে ২০০৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ ১১ বছরের কলেজের আয়-ব্যায়ের হিসাব চাইলে তিনি এতে অনিহা প্রকাশ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।