সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শরণখোলায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবার পেল ঢেউটিন | চ্যানেল খুলনা

শরণখোলায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবার পেল ঢেউটিন

বাগেরহাটে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ৭০পরিবারকে ঢেউটিন দিয়েছে উন্নয়ন সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্র। সোমবার বিকালে রায়েন্দা মহিলা দাখিল মাদরাসা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই টিন বিতরণ করা হয়।
বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর তালুকদার, সাউথখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম ডালিম, গণস্বাস্থ্য কেন্দ্রের বরগুনা আঞ্চলিক ব্যবস্থাপক মনমথ বাদল পান্ডে ও বরগুনা আঞ্চলিক হিসাব কর্মকর্তা সাইফুল ইসলাম সোহেল।
সংস্থার উপজেলা ব্যবস্থাপক আসলাম হোসেন জানান, বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় আম্ফানে অধিক ক্ষতিগ্রস্তদের বাছাই করে ৭০টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়। এছাড়া, এই সংস্থার মাধ্যমে শীতকালীন শাকসবজির বীজ ও সার বিতরণের কাজ চলমান রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।