সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শরণখোলায় কামাল উদ্দিন আকনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক স্মরণসভা ও দোয়া মাহফিল | চ্যানেল খুলনা

শরণখোলায় কামাল উদ্দিন আকনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক স্মরণসভা ও দোয়া মাহফিল

বাগেরহাটের শরনখোলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত কামাল উদ্দিন আকনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‌্যালী, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর সোমবার উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একটি শোক র‌্যালী রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মরহুমের কবর জিয়ারত শেষে রায়েন্দা পাইলট হাইস্কুল চত্বরে স্মরণ সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা ভাইস-চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ খালেক খাঁন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান বাদল জোমাদ্দার, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সর্দার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি গাজী বদরুজ্জামান আবু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হাসানুজ্জামান জোমাদ্দার, কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমগীর তালুকদার, ধানসাগর ইউনিয়ন আওয়ামীী লীগের সাধারণ সম্পাদক তপু বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাব্বির।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।