সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শপিং মল, গণপরিবহনে ধাক্কা মেরে টাকা-স্বর্ণ চুরি করতেন তাঁরা | চ্যানেল খুলনা

শপিং মল, গণপরিবহনে ধাক্কা মেরে টাকা-স্বর্ণ চুরি করতেন তাঁরা

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল থেকে ধাক্কামারা চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা-পুলিশ। গত শুক্রবার (৮ আগস্ট) তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তারকৃতরা হলেন যুথী আক্তার শ্রাবন্তী ওরফে যুথী আক্তার জ্যোতি ওরফে লিমা আক্তার (২২) এবং শাহনাজ বেগম (৪২)। তাঁদের মধ্যে যুথী আক্তার চক্রটির লিডার।

পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শপিং মলের সপ্তম তলার লিফটের সামনে এক নারী ক্রেতাকে ধাক্কা দিয়ে তাঁর ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ৪০ হাজার টাকা হাতিয়ে নেন তাঁরা। টাকা হারানোর বিষয়টি বুঝতে পেরে ওই নারী স্বামীসহ চিৎকার করলে শপিং মলের নিরাপত্তাকর্মীরা ছুটে এসে দুই নারীকে আটক করেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা আরও দুজন সহযোগী কৌশলে পালিয়ে যান।

ঘটনাস্থলে থাকা আরও দুই নারী এ সময় জানান, একই চক্র তাঁদের কাছ থেকেও যথাক্রমে ১ লাখ টাকা ও একটি স্বর্ণের টিকলি (মূল্য প্রায় ৬৪ হাজার ৫০০ টাকা) এবং ১০ হাজার টাকা চুরি করেছে।

পরে নারী পুলিশের সহায়তায় যুথী আক্তারের ব্যাগ তল্লাশি করে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং স্বর্ণের টিকলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, যুথী আক্তার একটি আন্তজেলা পকেটমার চক্রের নেতৃত্ব দেন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তারা শপিং মল, বাজার, রাস্তা ও গণপরিবহনে ধাক্কা মেরে মানুষের টাকা-পয়সা ও স্বর্ণালংকার চুরি করে থাকে। যুথীর বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, মারধর করে কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল

তুরস্কে বাবা-ছেলেসহ তিন বাংলাদেশীর মৃত্যু

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।