সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
লাহিরু কুমারার সঙ্গে শাস্তি পেলেন লিটনও | চ্যানেল খুলনা

লাহিরু কুমারার সঙ্গে শাস্তি পেলেন লিটনও

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গের জন্য জরিমানা করা হয়েছে বাংলাদেশের ওপেনার লিটন দাস ও শ্রীলংকার পেসার লাহিরু কুমারাকে।

সোমবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, লিটনকে ম্যাচ ফির ১৫ শতাংশ আর কুমারাকে ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের ইনিংসে ৫.৫তম ওভারে লাহিরু কুমারার বলে মিড অফে দাঁড়িয়ে থাকা দাসুন শানাকার হাতে ক্যাচ তুলে দেন ওপেনার লিটন কুমার দাস।

১৬ বলে ১৬ রান করে সাজঘরে ফেরার সময় হঠাৎ দেখা যায়- লাহিরুর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে যান লিটন। উত্তপ্ত বাক্য বিনিময় চলছে দুইজনের মধ্যে।

তখন ওপেনার মোহাম্মদ নাঈম এসে লাহিরুকে ধাক্কা দিয়ে লিটনের কাছ থেকে দূরে সরাতে চান। সেই ঝামেলা থামাতে আম্পায়াররা হস্তক্ষেপ করেন। কিন্তু প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছে গিয়েছিল এ ঝামেলা। ধাক্কাধাক্কিও করতে দেখা যায় দুই ক্রিকেটারকে। পরে শ্রীলংকার বাকি প্লেয়াররা এসে বিষয়টি মিটিয়ে দেন।

এদিন আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭১ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে শ্রীলংকা ক্রিকেট দল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।