সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা | চ্যানেল খুলনা

লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বরিশালের বানারীপাড়া উপজেলায় লাইসেন্স ছাড়া অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইলুহার ইউনিয়নের পশ্চিম মলুহার গ্রামে তালুকদার কবিরের বাড়ি সংলগ্ন একটি মাদ্রাসার নিচতলায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বরিশাল জেলা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীবের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও এনএসআই যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে লাইসেন্স ব্যতীত অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুতের দায়ে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাসিন্দা ব্যবসায়ী মো. আমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা যায়, মো. আমান পিরোজপুরের নাজিরপুর উপজেলার ব্যবসায়ী হলেও তিনি বানারীপাড়ার ইলুহার ইউনিয়নের একটি আবাসিক এলাকায় গোপনে গুদাম ভাড়া নিয়ে প্রায় ১৮০ থেকে ২০০টি গ্যাসভর্তি সিলিন্ডার মজুত করে রাখেন। পরে গোপন নজরদারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের সময় গ্যাস সিলিন্ডার মজুতের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন। একই সঙ্গে জরিমানা পরিশোধের পর যথাযথ নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।এ ধরনের অসাধু কার্যক্রমের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।