সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
লতা-আশার মৃত্যুতে রয়েছে যেসব অদ্ভুত মিল | চ্যানেল খুলনা

লতা-আশার মৃত্যুতে রয়েছে যেসব অদ্ভুত মিল

কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে ছিলেন লতা মঙ্গেশকরের বোন। দুজনের কেউই এখন বেঁচে নেই। গত রোববার (১২ এপ্রিল) চিরবিদায় নেন হন আশা। তার এই প্রয়াণের পর ভক্তরা পেল কিছু অদ্ভুত মিল; কাকতালীয়ভাবে দেখা গেল, দুই বোনের মৃত্যু যেন একই সুতায় গাঁথা! লতা ও আশা- দুই বোনের প্রয়াণের তথ্যে চোখ রাখলে দেখা যায়, ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। কাকতালীয়ভাবে, ২০২৬ সালের ১২ এপ্রিল তার ছোট বোন আশা ভোঁসলে যখন পৃথিবীর মায়া ত্যাগ করলেন, তার বয়সও ঠিক ৯২ বছর। শুধু বয়সই নয়, দুই বোনই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন মুম্বাইয়ের একই হাসপাতাল ব্রিচ ক্যান্ডিতে।

চিকিৎসা বিজ্ঞানের নথিতেও এই দুই কিংবদন্তির বিদায়ের ধরনে কোনো পার্থক্য নেই। বার্ধক্যজনিত নানা সমস্যার পাশাপাশি লতা মঙ্গেশকর মারা গিয়েছিলেন ‘মাল্টি অর্গান ফেলিওর’ বা শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে। ঠিক একই শারীরিক জটিলতায় ভুগে শেষ নিশ্বাস ত্যাগ করলেন আশা ভোঁসলেও। এমনকি দুই বোনের বিদায়ের দিনটিও ছিল সপ্তাহের একই দিন- রোববার। দীর্ঘ ক্যারিয়ারে লতা ও আশার মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে সংগীতাঙ্গনে অসংখ্য মুখরোচক গল্প প্রচলিত আছে। বহুবার তাদের মনোমালিন্য এবং একে অপরের সঙ্গে কথা বন্ধ রাখার মতো খবরও শিরোনাম হয়েছে। তবে সময়ের আবর্তে সেই তিক্ততা ফিকে হয়ে গিয়েছিল অনেক আগেই। আর জীবনের এই অন্তিমলগ্নে এসে বয়স, স্থান ও শারীরিক কারণের এমন হুবহু মিল যেন প্রমাণ করে দিল, দিনশেষে তারা একে অপরের ছায়াসঙ্গীই ছিলেন।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

জেবার অভিযোগে আটকে গেল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

কাকে ইঙ্গিত করে ‘ভণ্ড হুজুর’ বললেন মিম?

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

দেবকে দেখে ‘চোর চোর’ স্লোগান, ভিডিও ভাইরাল

শ্রদ্ধা জানাই পৃথিবীর প্রতিটি শ্রেণি-পেশার নেপথ্যের নায়কদের: শাকিব খান

‘গরবিনী মা’ সম্মাননা পাচ্ছেন কোনাল, পলাশ ও ফারিণের মা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।