সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
লক্ষ্মীপুরে নতুন করে ৬ জনের করোনা শনাক্ত | চ্যানেল খুলনা

লক্ষ্মীপুরে নতুন করে ৬ জনের করোনা শনাক্ত

চ্যানেল খুলনা ডেস্কঃ লক্ষ্মীপুরে নতুন করে ৬ জন রোগীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগী বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি ও বিআইটিআইডিতে লক্ষ্মীপুরের করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। এর মধ্যে ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি থেকে পজিটিভ রোগীর ফলাফল এসেছে। এতে ৬ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলার ৫ জন ও রামগতির এক জন করোনায় আক্রান্ত।

এ নিয়ে জেলায় চিকিৎসকসহ ৪৩ জন করোনায় আক্রান্ত। এর মধ্যে দুইজন রোগীকে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বলেন, করোনা পরীক্ষার জন্য পাঠানো নমুনার একাংশের ফলাফল এসেছে। এতে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার প্রস্তুতি চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।