সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরার ৪টি আসনে প্রার্থীর মধ্য প্রতীক বরাদ্দ সম্পন্ন | চ্যানেল খুলনা

সাতক্ষীরার ৪টি আসনে প্রার্থীর মধ্য প্রতীক বরাদ্দ সম্পন্ন

সাতক্ষীরার ৪টি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) রিটার্নিং অফিসার ও সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ করেন।

সাতক্ষীরার ৪টি আসনে প্রার্থীরা যে প্রতীক পেলেন:

সংসদীয় আসন -১০৫, সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া উপজেলা)- ফিরোজ আহমেদ স্বপন, সভাপতি, কলারোয়া উপজেলা আওয়ামী, আওয়ামী লীগ- নৌকা প্রতীক। অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, পলিটব্যুরোর সদস্য, ওয়াকার্স পার্টি কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ ওয়াকার্স পার্টি- হাতুড়ি প্রতীক। মোঃ ইয়ারুল ইসলাম, মহাসচিব, কংগ্রেস কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ কংগ্রেস- ডাব প্রতীক। শেখ মুজিবুর রহমান, সদস্য, সাতক্ষীরা জেলা আওয়ামী, আওয়ামী লীগ (স্বতন্ত্র)- কাচি প্রতীক। শেখ নুরুল ইসলাম, সভাপতি, তালা উপজেলা আওয়ামী, আওয়ামী লীগ (স্বতন্ত্র)- ট্রাক প্রতীক। এস এম মুজিবর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা জেলা আওয়ামী, আওয়ামী লীগ (স্বতন্ত্র)- দোলনা প্রতীক। শেখ মোঃ আলমগীর, আহ্বায়ক, সাতক্ষীরা জেলা মুক্তিজোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট- ছড়ি প্রতীক। মোঃ নুরুল ইসলাম, সহ-সভাপতি, লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামী, আওয়ামী লীগ (স্বতন্ত্র)- ঈগল প্রতীক। সুমি, তৃণমূল বিএনপি (কোন পদবীতে নেই)- সোনালী আঁশ প্রতীক সৈয়দ দিদার বখত, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি, জাতীয় পার্টি- লাঙ্গল প্রতীক।

সংসদীয় আসন- ১০৬, সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর)- মীর মোস্তাক আহমেদ রবি, সহ-সভাপতি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, আওয়ামী লীগ (স্বতন্ত্র)- ঈগল প্রতীক। আশরাফুজ্জামান আশু, সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টি, জাতীয় পার্টি-লাঙ্গল প্রতীক। মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, ন্যাশনাল পিপলস পার্টি সাতক্ষীরা জেলা শাখা, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)- আম প্রতীক। মোঃ আফসার আলী, উপদেষ্টা, জাতীয় সংস্কৃতিক পার্টি কেন্দ্রীয় কমিটি, জাতীয় পার্টি (স্বতন্ত্র)- ট্রাক প্রতীক। এহসান বাহার বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী লীগ (স্বতন্ত্র)- কাঁচি প্রতীক। মোঃ কামরুজ্জামান (বুলু), সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন সাতক্ষীরা জেলা শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন- নোঙর প্রতীক। মোস্তফা ফারহান মেহেদী , সদস্য, তৃণমূল বিএনপি কেন্দ্রীয় কমিটি, তৃণমূল বিএনপি- সোনালী আঁশ প্রতীক।

সংসদীয় আসন -১০৭, সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ আংশিক)- ডা. আ ফ ম রুহুল হক, উপদেষ্টা মন্ডলী সদস্য, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, আওয়ামী লীগ- নৌকা প্রতীক। শেখ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা সাম্যবাদী দল ও সদস্য, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ সাম্যবাদী দল- চাকা প্রতীক। মোঃ আব্দুল হামিদ, সভাপতি, সাতক্ষীরা জেলা এনপিপি ও সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি- আম প্রতীক। শেখ মঞ্জুর হাসান, সাংগঠনিক সম্পাদক, জাকের পার্টি কেন্দ্রীয় কমিটি, জাকের পার্টি- গোলাপ ফুল প্রতীক। মোঃ রুবেল হোসেন, তৃণমূল বিএনপি, (কোন পদবীতে নেই)- সোনালী আঁশ প্রতীক। মোঃ আলিফ হোসেন, সদস্য, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টি ও সহ-সভাপতি, আশাশুনি উপজেলা জাতীয় পার্টি- লাঙ্গল প্রতীক।

সংসদীয় আসন- ১০৮, সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক)- এস এম আতাউল হক, সাধারণ সম্পাদক, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী লীগ- নৌকা প্রতীক। এইচ এম গোলাম রেজা, বিএনএম- নোঙর প্রতীক। মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ কংগ্রেস- ডাব প্রতীক। মোঃ মাহবুবুর রহমান, সভাপতি, কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টি, জাতীয় পার্টি- লাঙ্গল প্রতীক। মোঃ মিজানুর রহমান, সিনিয়র উপদেষ্টা, কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগ আওয়ামী লীগ (স্বতন্ত্র)- কাঁচি প্রতীক। আসলাম আল মেহেদী, তৃণমূল বিএনপি (কোন পদবীতে নেই)- সোনালী আঁশ প্রতীক। শেখ ইকরামুল, দপ্তর সম্পাদক, সাতক্ষীরা জেলা এনপিপি, এনপিপি- আম প্রতীক।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।