সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রূপসায় ১১ কেজি গাঁজা জব্দ, আটক দুই | চ্যানেল খুলনা

রূপসায় ১১ কেজি গাঁজা জব্দ, আটক দুই

খুলনার রূপসায় খানজাহান আলী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১১ কেজি ৬৯১ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক বিক্রেতাকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার (২৯ ডিসেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা জেলার কাজল(২৯) ও মাদারীপুর জেলার আবুল হোসেন (৪২) কে আটক করা হয়।

বিসিজি স্টেশন রূপসার কনটিজেন্ট কমান্ডার মো. মোশারফ হোসেন জানান, মাদক বিক্রেতারা ঢাকা থেকে সাতক্ষীরার গাড়িতে করে মাদকসহ খুলনায় পৌঁছায়। এমন সময় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীননস্থ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক খুলনার খানজাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ১১ কেজি ৬৯১ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক বিক্রেতাকে আটক করা হয়।

রূপসা থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজুর রহমান বলেন, সংশ্লিষ্ট গাজায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা

খুলনায় ডিভোর্সের তিন মাস পর সাবেক শ্বশুরকে গুলি করলেন যুবক

মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, জরিমানা

বটিয়াঘাটায় ছেলের আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ, ছেলে আটক

খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত

রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ব্যয় কমছে ১,৭৩৬ কোটি টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।