সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রূপসায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামি হাফিজসহ গ্রেপ্তার ৪ | চ্যানেল খুলনা

রূপসায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামি হাফিজসহ গ্রেপ্তার ৪

খুলনার রূপসায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামি শেখ হাফিজ (৩২) সহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দেশি ও বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার (১৩ আগস্ট) রাত তিনটা থেকে ভোররাত পর্যন্ত আইচগাতী ইউনিয়নের মধ্যপাড়ার বালুর মাঠ এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- হাফিজের সহযোগী তানজিল হাসান জ্যোতি (৩৭), মোঃ মাসুম শেখ (২২) ও মোঃ দীপু শেখ (২৪)। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ছুরি ও মাদক উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনার সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, ২ রাউন্ড এমোনিশন, বিপুল পরিমাণে গাঁজা, কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত হাফিজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির হত্যাকাণ্ডে তার সরাসরি সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৬ জুন রাতে রূপসার রাজাপুর এলাকায় সাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের মা বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।