সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রূপসায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ জুনায়েদ বাহিনী আটক | চ্যানেল খুলনা

রূপসায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ জুনায়েদ বাহিনী আটক

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), default quality?

খুলনার রূপসায় যৌথবাহিনীর অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ জুনায়েদ ও তার সহযোগী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের জুনায়েদের ডক ও জুনায়েদের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আটককৃতরা হলেন রূপসা উপজেলার মিলকি দেয়াড়ার মৃত শেখ নুরুদ্দীনের ছেলে মোঃ জাহিদুজ্জামান (৪৮), মোঃ জোনায়েদ (৫৫) ও মোঃ মোশারফ হোসেন (৪২); মোঃ জোনায়েদের ছেলে শেখ জিদান (২৬), লুৎফর রহমানের ছেলে মোঃ মিজানুর (৪৩) ও আজানুর মুন্সি (৩৬); মৃত মোজাহার উদ্দীনের ছেলে জহির উদ্দীন (৩৬) এবং মৃত আলতাফ হোসেনের ছেলে মোঃ মাসুদ রানা (৪০)।

এ অভিযানে সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ দেশীয় তৈরী পিস্তল ১টা, দেশীয় তৈরী পাইপগান ৪টা, দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ১টা, ছোট আকৃতির চাকু ১টি এবং ১টি রামদা উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, অস্ত্র উদ্ধার এবং জব্দ করে থানায় এজাহার ও জব্দতালিকা প্রস্তুতসহ মামলার যাবতীয় কার্যক্রম প্রক্রিয়াধীন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।