সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রিয়ালের ৪ খেলোয়াড় নিয়ে উয়েফার তদন্ত শুরু | চ্যানেল খুলনা

রিয়ালের ৪ খেলোয়াড় নিয়ে উয়েফার তদন্ত শুরু

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, আন্টোনি ও রুদ্রিগোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উয়েফা।

এবারের আসরের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আতলেতিকোকে হারিয়ে উল্লাসে মাতে রিয়ালের ফুটবলাররা। ওয়ান্দা মেত্রোপোলিতানোতে সেদিন সমর্থকদের সঙ্গে বিজয় উদযাপন করতে গিয়ে দর্শকদের সামনে অশোভন অঙ্গভঙ্গি করার অভিযোগ এসেছে এই চার খেলোয়াড়ের বিরুদ্ধে।

যদিও টিভি স্ক্রিনে দেখা যায়, জার্মান ডিফেন্ডার রুডিগার সম্ভবত গলা কেটে ফেলার অঙ্গভঙ্গি করেছেন, যা দৃশ্যত আতলেতিকো দর্শকদের দিকে ছিল এবং এমবাপ্পে সম্ভবত প্যান্টি ধরার অঙ্গভঙ্গি করেছেন। এই ব্যাপারে স্প্যানিশ মিডিয়া জানিয়েছে, আতলেতিকো গত সপ্তাহে রিয়াল খেলোয়াড়দের এসব আচরণ নিয়ে উয়েফার কাছে রিপোর্ট করেছে।

এক বিবৃতিতে উয়েফা জানায়, রিয়ালের চার খেলোয়াড়ের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ অভিযোগ তদন্ত করার জন্য একজন নৈতিকতা ও শৃঙ্খলাবিষয়ক পরিদর্শক নিয়োগ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন আড়াই লাখ ডলার

ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী ও সন্তানদের হারালেন আর্জেন্টাইন ফুটবলার

আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, পাকিস্তানের কী হবে

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সী ভক্ত?

‘আর্জেন্টিনার কোনো দুর্বলতাই খুঁজে পাচ্ছি না’ : অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক

বাঁচা-মরার ম্যাচে রাতে নামছে ইরান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।