সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন | চ্যানেল খুলনা

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

ভারতের পাঞ্জাবে সন্দেহভাজন গুপ্তচর চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর চলাচলের গোপন তথ্য পাকিস্তানে পাঠানোর অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তির নাম বালজিৎ সিং ওরফে বিট্টু। তিনি পাঞ্জাবের চাক ধাড়িওয়াল গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, পাঠানকোট জম্মু মহাসড়কের একটি সেতুর পাশে থাকা দোকানে তিনি গোপনে একটি সিসিটিভি ক্যামেরা বসান। অভিযোগ রয়েছে সেই ক্যামেরার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর চলাচল নজরদারি করা হতো এবং ভিডিও সরাসরি পাকিস্তানে থাকা হ্যান্ডলারদের কাছে পাঠানো হতো।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা দলজিন্দর সিং ঢিল্লন জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি বিদেশে থাকা এক ব্যক্তির নির্দেশনায় এই কাজ করতেন। এজন্য তাকে প্রায় ৪০ হাজার রুপি দেওয়া হয়েছিল।

অভিযুক্তের কাছ থেকে একটি সিসিটিভি ক্যামেরা এবং ওয়াইফাই রাউটার উদ্ধার করেছে পুলিশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

তরুণীর বিরুদ্ধে ভাড়াটে খুনি দিয়ে বাবা-মাকে হত্যার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।