সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাষ্ট্রপতির সঙ্গে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ | চ্যানেল খুলনা

রাষ্ট্রপতির সঙ্গে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১টায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে তিনি সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে ভাইস-চ্যান্সেলর খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে স্থানসহ সার্বিক অগ্রগতি তুলে ধরেন এবং উল্লিখিত তথ্যাবলী সংবলিত লিখিত ধারণাপত্র দেন। এ সময় রাষ্ট্রপতিকে ভাইস-চ্যান্সেলর ফুলেল শুভেচ্ছা জানান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট দেন উপহার দেন।

রাষ্ট্রপতি ভাইস-চ্যান্সেলরের বিভিন্ন কথা গুরুত্বসহকারে শুনে সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন। একই সাথে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন আয়োজনের মৌখিক সম্মতি জ্ঞাপন করেন।

এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।