সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
‘রাশমিকার বিধ্বংসী রূপ দেখার জন্য তৈরি হোন’ | চ্যানেল খুলনা

‘রাশমিকার বিধ্বংসী রূপ দেখার জন্য তৈরি হোন’

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক দিলেন তার আসন্ন সিনেমার নির্মাতারা। গত রোববার অভিনেত্রীর নতুন সিনেমা ‘মাইসা’র একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। যেখানে রাশমিকাকে এক বিধ্বংসী লুকে দেখা গেছে।

সেই সাদাকালো পোস্টারটিতে রাশমিকাকে দেখা গেছে একেবারেই ভিন্ন অবতারে। ফুটে উঠেছে রাশমিকার মুখে আঘাতের চিহ্ন এবং চোখেমুখে প্রতিশোধের আভা। যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, এই সিনেমায় তাকে বেশ চ্যালেঞ্জিং ও মারকুটে একটি চরিত্রে দেখা যাবে।

পোস্টারটি শেয়ার করে নির্মাতা রবীন্দ্র পুল্লে লিখেছেন, ‘তিনি মায়া দিয়ে শাসন করেছেন, লাবণ্য দিয়ে জয় করেছেন; এবার আসছেন রণচণ্ডী মূর্তিতে। রাশমিকার ক্যারিয়ারের সবচেয়ে বিধ্বংসী পারফরম্যান্স দেখার জন্য তৈরি হোন।’আনফর্মুলা ফিল্মসের প্রযোজনায় এবং রবীন্দ্র পুল্লের পরিচালনায় ‘মাইসা’ সিনেমাটি মূলত একটি উপজাতীয় পটভূমিতে নির্মিত অ্যাকশন ঘরানার গল্প। ২০২৬ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এদিকে ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন রাশমিকা। গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে দীর্ঘদিনের প্রেমিক ও অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

এরপর ৪ মার্চ হায়দেরাবাদে চলচ্চিত্র অঙ্গনের বন্ধুদের জন্য এক বর্ণাঢ্য বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছিলেন এই তারকা দম্পতি। নিজেদের বিয়ের আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতে ভারতজুড়ে মিষ্টি বিতরণ ও বিভিন্ন মন্দিরে অন্নদানের আয়োজনও করেছিলেন বিজয়-রাশমিকা।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

দেবকে দেখে ‘চোর চোর’ স্লোগান, ভিডিও ভাইরাল

শ্রদ্ধা জানাই পৃথিবীর প্রতিটি শ্রেণি-পেশার নেপথ্যের নায়কদের: শাকিব খান

‘গরবিনী মা’ সম্মাননা পাচ্ছেন কোনাল, পলাশ ও ফারিণের মা

ফ্লোরাল লুকে নেটিজেনদের প্রশংসায় তটিনী

ফুটবলার হতে চেয়েছিলেন নোরা ফাতেহি

মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর রহস্যময় পোস্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।