সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রামেক হাসপাতালে করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

রামেক হাসপাতালে করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জন মারা গেছেন। চিকিৎসাধীন বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৯টা থেকে আজ শুক্রবার (২ জুলাই) সকাল ৯টার মধ্যে মারা যান তারা।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ রাজশাহী জেলায় ১০ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩ জন, নাটোরে ২ জন, নওগাঁ ও পাবনা জেলায় একজন করে দুজন মারা গেছেন।

রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে বৃহস্পতিবার (১ জুলাই) মোট ৫৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার রাজশাহী জেলায় ৩৯ দশমিক ৯০ শতাংশ থেকে বেড়ে ৪২ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে। তবে পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার ৩৭ দশমিক ৯৩ শতাংশ থেকে কমে ২৭ দশমিক ৫ শতাংশে এসেছে।
শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৬ জন। বর্তমানে ৪৬৮ জন চিকিৎসা নিচ্ছেন। করোনা বিশেষায়িত শয্যা সংখ্যা রয়েছে ৪০৫টি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর মাহবুব

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।