সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রামেকে আরো ১৫ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

রামেকে আরো ১৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে।
আজ (সোমবার, ২ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে করোনা সংক্রমণে মারা গেছেন সাতজন ও উপসর্গে আটজন। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও ছয়জন নারী ছিলেন। এর মধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের একজন, নওগাঁর দুইজন, পাবনার পাঁচজন ও কুষ্টিয়ার একজন।
রামেক পরিচালক বলেন, করোনায় সাতজনের মধ্যে রাজশাহীর চারজন, পাবনার দুইজন ও কুষ্টিয়ার একজন। অন্যদিকে উপসর্গে রাজশাহীর দুইজন, নাটোরের একজন, নওগাঁর দুইজন ও পাবনার তিনজন মারা গেছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৩৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৭৪ জন ও উপসর্গ নিয়ে ২১৬ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৯০ জন।
তিনি বলেন, রামেক হাসপাতালের পিসিআর মেশিনে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা পজিটিভ এসেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৭৫ জনের নমুনা পরীক্ষায় ৮৭ জনের করোনা পজিটিভ আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৪৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩১ জনের করোনা পজিটিভ আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ১৭ শতাংশ।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

বগুড়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

পেট্রোলবাহী লরিতে আগুন, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ফিলিং স্টেশন

হামের উপসর্গ নিয়ে রামেকে আরও তিন শিশুর মৃত্যু, ভর্তি ২৫

মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

১৫০ টাকায় পেট্রোল বিক্রি করে ৫০০০ টাকা জরিমানা দিলেন মুদি দোকানি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।