সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রামেকের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

রামেকের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জুলাই) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ‌্য নিশ্চিত করে জানান, মারা যাওয়া ১৮ জনের মধ্যে চার জনের করোনা পজিটিভ ছিলো। আর ১৪ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুই দিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

মারা যাওয়া ১৮ জনের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ১ জন, পাবনার ২ জন ও কুষ্টিয়ার ১ জন ছিলেন। হাসপাতালটিতে এ মাসের ২১ দিনে ৩৫৭ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৪৩৭ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪৫৪টি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর মাহবুব

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।