সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপাল পাওয়ার প্লান্ট বহুমুখি সামাজিক কর্মকান্ডও করছে -কেসিসি মেয়র | চ্যানেল খুলনা

রামপাল পাওয়ার প্লান্ট বহুমুখি সামাজিক কর্মকান্ডও করছে -কেসিসি মেয়র

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, রামপাল পাওয়ার প্লান্ট সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বহুমুখি সামাজিক কর্মকান্ড পরিচালনা করছে। রামপাল-মোংলাসহ এ অঞ্চলের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে এসব সেবামুলক কর্মকান্ডও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। খুব শিঘ্রই এই কেন্দ্রের উৎপাদিত বিদ্যুত দেশের অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সিটি মেয়র আজ (রবিবার) সকালে গৌরম্ভা ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ- ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বিআইএফপিসিএল’র প্রকল্প পরিচালক এস সি পান্ডের সভাপতিত্বে উপ-প্রকল্প
পরিচালক মো: রেজাউল কবির, রামপাল উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসেন, কোম্পানির ডিজিএম এইচ আর সিদ্ধার্থ মন্ডল, পাবলিক রিলেশনের ডেপুটি ম্যানেজার তরিকুল ইসলাম, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিআইএফপিসিএল প্রকল্প এ অঞ্চলে নিয়মিত মেডিকেল ক্যাম্প, কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ, ফুটবল টুর্নামেন্ট, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, হুইল চেয়ার বিতরণ, সুপেয় পানি সরবরাহ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বহুমুখি সেবা ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
পরে সিটি মেয়র রামপাল ও মোংলা উপজেলার হরকা, রাজনগর ও বুড়িরডাঙ্গা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় চার হাজার মানুষের মাঝে শীতবন্ত্র বিতরণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।