সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরি করার সরঞ্জাম সহ চোর চক্রের প্রধান আটক | চ্যানেল খুলনা

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরি করার সরঞ্জাম সহ চোর চক্রের প্রধান আটক

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরি করার সময় নিরাপত্তা কর্মীরা দা সহ হাতেনাতে আটক করেছে আক্তার শেখ (৩৮) নামের পেশাধারী চোর চক্রের প্রধান হোতাকে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের ফাঁড়ির আইসি নাজমুল হুদা জানান, উপজেলার কাপাসডাঙ্গা গ্রামের আবু বকারের পুত্র আক্তার শেখ কিছু সংঘবদ্ধ চোরদের নিয়ে দীর্ঘ দিন ধরে বিদ্যুৎ কেন্দ্রের মালমাল চুরি করে আসছিল। বুধবার রাত ১ টার সময় আক্তারকে ১টি ধারালো দা, ১টি হাতুড়ি, দড়ি ও ১০টি হেক্স করাতসহ তাকে আটক করে। আটক আক্তার কে ওইদিন এসআই আবুল বাশারের মাধ্যমে রামপাল থানায় প্রেরণ করা হয়। এ ব্যাপারে জানার জন্য রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ পরিচালক মো. রেজাউল করিমের ব্যবহৃত ০১৬৭৮-৫৮২৮৮১ নং মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে ও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রামপাল থানার ওসি সামসুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

ফকিরহাটে কৃষক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।