সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভারতীয় নাগরিকের আত্মহত্যা | চ্যানেল খুলনা

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভারতীয় নাগরিকের আত্মহত্যা

রামপাল প্রতিনিধি :: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রভাত কুমার সিং (৩৭) নামের  একজন ভারতীয় নাগরিকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। রামপাল থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য বাগেরহাটের মর্গে প্রেরণ করেছে। নিহত ভারতীয় নাগরিক প্রভাত হলেন, বিহার প্রদেশের গুরুদাসপুর জেলার বহমনী গ্রামের জনক কুমার সিং এর পুত্র। রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, রোববার রাতের কোন এক সময় ওই ভারতীয় নাগরিক আত্মহত্যা করেছেন সেটি এখনও নিশ্চিত করে বলতে পারেননি।  তবে স্থানীয় একটি সূত্র দাবি করে বলেছেন, ভারতীয় নাগরিকদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ বিষয়ে জানার জন্য তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-পরিচালক মোহাম্মদ রেজাউল করিম এর সাথে কথা হলে তিনি আত্মহত্যার ঘটনাটি নিশ্চিত করে বলেন, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে, তবে তিনি বলেন ওই ভারতীয় নাগরিক মাত্র এক মাস পূর্বে বাংলাদেশে এসেছে। রাত ১২ টার পরে শ্রমিক কলোনীর ওয়াকওয়ের সাথে  হ্যাং হয়ে আত্মহত্যা করে। পারিবারিক কোন বিরোধ আছে কি না সেটি ও খতিয়ে দেখা হচ্ছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।