সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে ২ মাদক ব্যবসায়ীসহ ৭ জন গ্রেফতার | চ্যানেল খুলনা

রামপালে ২ মাদক ব্যবসায়ীসহ ৭ জন গ্রেফতার

রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে মাদকসহ ও ওয়ারেন্টভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। মাদকের ঘটনায় ২ ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রামপাল থানায় পৃথক ২টি মামলা দায়ের হয়েছে। ওয়ারেন্টভুক্ত গ্রেফতারকৃত ৫ আসামীকে বাগেহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দীন জানান, বাগেরহাট জেলা পুলিশ সুপার মহোদয় এর নির্দেশে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। এসময় উপজেলার মিরাখালী এলাকা থেকে সোলাইয়মান শেখ (২৮) কে ৪ শত গ্রাম ও আসাদুজ্জামান মোড়ল (৩৪) কে ৩ শত গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামী মশিউর রহমান, সাকিল শেখ, আছলাম শেখ, হোসনেয়ারা বেগম ও মাজেদা বেগমকে গ্রেফতার করে বাগেরহাটের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অভিযান জোরদার করা হয়েছে। মাদকের ব্যাপারে রামপাল থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ কোরছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।