সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে সড়ক দূর্ঘটনায় একজন নিহত | চ্যানেল খুলনা

রামপালে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

খুলনা- মোংলা মহাসড়কে মাইক্রোবাস চাপায় মিকাইল হোসেন (৬৮) নামের একব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি উপজেলার গোবিন্দপুর পুর্বপাড়া এলাকায়। তিনি পেশায় একজন নলক‚ মেকানিক ছিলেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৮ টায় সড়কের সোনাতুনিয়া বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে মিকাইল হোসেন সকাল ৮টার দিকে একটি বাইসাইকেল চালিয়ে খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে চুলকাঠি বাজারের দিকে যাচ্ছিলেন। সোনাতুনিয়া বাস স্ট্যান্ডের কাছে এলে সকাল ৯টার দিকে মোংলা অভিমুখি একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়  লোকজন তাকে উদ্ধার করে ফয়লাহাট সুন্দরবন ক্লিনিকে নিয়ে আসেন। এখানেসকাল সাড়ে ৯টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল বুধবার বিকাল ৩ টায় গোবিন্দপুর ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে তার জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।