সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে সাংবাদিক সবুর রানার মায়ের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ | চ্যানেল খুলনা

রামপালে সাংবাদিক সবুর রানার মায়ের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ প্রেসক্লাব রামপাল এর সভাপতি দৈনিক লোকসমাজ’র রামপাল সংবাদদাতা এম, এ সবুর রানা’র মাতা আলেয়া বেগম (৬৬) মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে বৃৃৃৃহস্পতিবার রাত ১ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বেলা সাড়ে এগারোটায়় মরহুুমার নামাজে জানাযা সম্পন্ন শেষে নিজ বাড়িতে দাফন করাা হয়। মৃৃত্যুকালে তিনি ৪ পুুুত্র, ৫ কন্যাসহ অসংংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক সবুুরের মায়ের মৃৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, প্রেসক্লাব রামপালের নেতৃবৃন্দ, বাগেরহাটে কর্মরত সাংবাদিকবৃন্দ, বাগেরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ, বাগেরহাট জেলা জামায়াতের নেতৃবৃন্দ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, মংলা-ঘষিয়াখালি চ্যানেল রক্ষা সংগ্রাম সমন্বয় কমিটি, রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, বাংলাদেশ মানবাধিকার কমিশন রামপাল শাখাসহ বিভিন্ন সামাজিক সংগঠন। জানাযায় উপস্থিত বিবৃতিদাতারা হলেন, বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট মাওলানা শেখ আবদুল ওয়াদুদ, রামপাল উপজেলা জামায়াতের আমির মল্লিক আব্দুল হাই, মাওলানা জেহাদউজ্জামান, রামপাল উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হালিম পাটোয়ারী, শেখ আব্দুল্লাহ আজমি, কাজী জাহিদুল ইসলাম, সরদার বাকিবিল্লাহ, প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক এইচ আমিনুল হক নান্টু, মোতাহার মল্লিক, নাজমুল হুদা, কবির আকবর পিন্টু, এসকে সাগর, মেহেদী হাসান, যুুুুবদল নেতা আলমগীর কবির বাচ্চু, মোফাজ্জেল হোসেন বাদল প্রমুখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

বাগেরহাট-১ আসনে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের নির্বাচনী জনসভা

আগামীর সংসদ হবে ন্যায় ইনসাফ ও মানবতার সংসদ : মশিউর রহমান

বাগেরহাট-৩ মাঠে ৫ প্রার্থী, লড়াই হবে বিএনপি-জামায়াতের

ফকিরহাটে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা

চিতলমারীতে কপিল কৃষ্ণ মন্ডল সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে ধানের শীষে ভোট দিন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।