সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে র‍্যাবের অভিযানে ইয়াবা সহ ২ মাদক ব‍্যবসায়ী আটক | চ্যানেল খুলনা

রামপালে র‍্যাবের অভিযানে ইয়াবা সহ ২ মাদক ব‍্যবসায়ী আটক

রামপাল প্রতিনিধি:: রামপালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৬।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে রামপাল উপজেলার বড় দূর্গাপুরের তমা ব্রিজের পূর্ব পাশ থেকে র‌্যাব-৬ এর সদস্যরা এদের আটক করে। এ সময় আটকদের কাছ থেকে ২৮৩ পিস ইয়াবা, ৫ হাজার ৫০০ টাকা ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোংলা উপজেলার সুরেন বিশ্বাসের ছেলে অভিক বিশ্বাস(২৭) এবং জেলা-বরিশাল জেলার কুলাকানা এলাকার মো. শামীম মোস্তফার ছেলে ইফতেখারুল বাশার (২৫)।
র‌্যাব-৬, খুলনার মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করার সময় দুই জনকে আটক করেছি। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক রামপাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।