সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে যুবকের আত্মহত্যা; পরকীয়ার বিষয় খতিয়ে দেখছে পুলিশ | চ্যানেল খুলনা

রামপালে যুবকের আত্মহত্যা; পরকীয়ার বিষয় খতিয়ে দেখছে পুলিশ

রামপাল প্রতিনিধি:: রামপালে মায়ের বকাঝকায় অভিমান করে জয়নূর শেখ (২২)  নামের এক যুবকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহতের মামা লোকমান মোড়ল জানান, জয়নুর এর পিতা মারা যাওয়ার পর তার মা ও ছোট্ট দুই ভাইবোনকে নিয়ে এসে তিনি লালনপালন করেন। ছোটবেলা থেকে জয়নুর শান্ত স্বভাবের ছিল।  শুক্রবার রাতে তার মা তাকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ ও বকাঝকা করে এতে রাগ করে সে বাড়ির একশত গজ দূরে আবুল হোসেনের বাগানে উচু গাছের ডালে রশি বেঁধে আত্মহত্যা করে। তবে নিহতের মায়ের পরকীয়ার কথা অস্বীকার করে বলেন, তার বোনের স্বভাব ভালো না। তবে স্থানীয় একটি সূূত্রে জানা গেছে নিহতের মায়ের পরকীয়া থামাতে ব্যর্থ হয়ে যুবক আত্মহত্যার পথ বেছে নেয়।   

এ বিষয়ে রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, কেন বা কি কারনে ওই যুবক মারা গেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছ। তদন্তে অস্বাভাবিক কিছু পাওয়া গেলে আইনি ব্যাবস্থা নেয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।