সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে মুক্তিযোদ্ধা শহিদুল্লাহর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন | চ্যানেল খুলনা

বিএনপির শোক প্রকাশ

রামপালে মুক্তিযোদ্ধা শহিদুল্লাহর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রামপাল প্রতিনিধি :: বাগেরহাটের রামপালে বীর মুক্তিযোদ্ধা ও জেলা মৎস্যজীবি দলের যুগ্ম আহবায়ক শেখ শহিদুল্লাহ (৭৫)’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় গার্ড অব অনার প্রদর্শনের মাধ্যমে তার গোবিন্দপুর নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। রামপাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) এর শোভন সরকার এ সময় উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইন্জিনিয়ার আকরাম হোসেন তালিম, যুগ্ম আহবায়ক শেখ ফরিদুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ হাফিজুর রহমান তুহিন, সহ-সভাপতি আ. হালিম পাটোয়ারী, ডাক্তার এনামুল হক, জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর অ্যাডভোকেট আ. ওয়াদুদ, বিএনপির সহ সভাপতি ফকির শাহাদাৎ হোসেন, বাগেরহাট মৎস্যজীবি দ লের মো. মোস্তফা, তরফদার জিল্লুর রহমান, কাজী জাহিদুল ইসলাম, মল্লিক জিয়াউল হক জিয়া, আলমগীর কবির বাচ্চু, কাজী অজিয়ার রহমান প্রমুখ। উল্লেখ মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ বুধবার সন্ধ্যায় অসুস্থতা জনিত কারণে ইন্তিকাল করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।