সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট শেখ নবীরুজ্জামান বাবু'র গণসংযোগ | চ্যানেল খুলনা

রামপালে মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট শেখ নবীরুজ্জামান বাবু’র গণসংযোগ

বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক উপ-সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট শেখ নবীরুজ্জামান বাবু।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে স্মার্ট (রামপাল-মোংলা) গড়ার অঙ্গিকার নিয়ে রামপাল উপজেলার রামপাল সদর ইউনিয়নের ভাগা বাজার ও গৌরম্ভা ইউনিয়নের বিভিন্ন স্থানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা জনগণের মাঝে পৌঁছে দিতে স্থানীয় নেতা-কর্মী সমর্থকদের সাথে নিয়ে জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় ও সরকারের উন্নয়ন কর্মকান্ড সংবলিত লিফলেট বিতরণ এবং পথসভা করেন বাগেরহাট-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাভভোকেট শেখ নবীরুজ্জামান বাবু ।

গণসংযোগকালে তার সাথে ছিলেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হামীম নূরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাডঃ চয়ন মন্ডল, শেখ কামরুজ্জামান পলাশ, শেখ নাঈন, মিশকাত হোসেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু বকার সিদ্দিক, ছাত্রলীগ নেতা শাহারিয়ার রুবেল, মোঃ জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।