সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির লিফলেট বিতরণ | চ্যানেল খুলনা

রামপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির লিফলেট বিতরণ

‘জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের রামপালে লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ। এই লিফলেটে তাঁরা সাতটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান নোমান ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আবু হাসান’র নেতৃত্বে রামপাল সদরের গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের মধ্যে ৭ দফার এ লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মো. সোলাইমান শেখ, ফাত্তাইন নাঈম, ফকির তারেক, সাব্বির রহমান, শারমিন আক্তার শোভা, মিম বিল্লাহ, মো. তায়েব নূর, সিরাজুল ইসলাম, আরাফাত হোসেন সবুজ, তালিম হাসান, শেখ মাছুম বিল্লাহ প্রমুখ।

এসময় নেতৃবৃন্দরা সাংবাদিকদের বলেন, শীঘ্রই জুলাই ‘ঘোষণাপত্র’ জাতির সামনে তুলে ধরা কিংবা ঘোষণা দিতে হবে। জুলাই অভ্যুত্থান শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসার প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। ভবিষ্যতে আর কোন শাসক যেন ক্ষমতায় গিয়ে হাসিনার মত ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে সেই রকম রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করার লক্ষেই এ লিফলেট বিতরণ কর্মসূচি দেশব্যাপী পালন করা হচ্ছে। জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতেই এ লিফলেট বিতরণ কার্যক্রম হাতে নিয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।