সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে বাঁশ বোঝাই ট্রাকের ধাক্কায় বাস খাদে, আহত ৪ | চ্যানেল খুলনা

রামপালে বাঁশ বোঝাই ট্রাকের ধাক্কায় বাস খাদে, আহত ৪

রামপাল প্রতিনিধি:: রামপালে চলন্ত ট্রাকে রাখা বাঁশের ধ্বাক্কায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রামপাল থানার এসআই মনিরুল কবির জানান, খুলনা মোংলা মহাসড়কের চেয়ারম্যানের  মোড় নামক স্থানে বেলা সাড়ে ১১ টায় মোংলাগামী বাঁশ বোঝাই ট্রাকের ধাক্কায় যাত্রীবাসটি খাদে থাকা ইটের স্তুপের সাথে সজোরে আঘাত করে। এতে বাসে থাকা ৪ যাত্রী আহত হন। আঘাতকারী ট্রাক নং ঢাকা মেট্রো ট-১৮-৫৮৮৫। যাত্রীবাহী বাস পিরোজপুর জ-০৫-০০১৩। আহতরা হলেন, রামপাল উপজেলার ভেকটমারী গ্রামের রবিন্দ্রনাথের পুত্র বিষ্ণুপদ, গাববুনিয়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র ইসরাফিল শেখ, মোড়েলগ্জর সোহাগ হাওলাদারের স্ত্রী মীম ও মোংলার নূরুল ইসলামের কন্যা নুসরাত। এদের মধ্যে মীমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অনদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় ট্রাক ও বাসের চালক বা হেল্পারদের পাওয়া যায়নি।
রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলম দুর্ঘটনা ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।