সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে গলা কেটে হত্যা চেষ্টা | চ্যানেল খুলনা

রামপালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে গলা কেটে হত্যা চেষ্টা

রামপাল প্রতিনিধি:: রামপালে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজ ছাত্রীকে বখাটে কর্তৃক ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার রাতে ভিকটিমের পিতা বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন। এজাহার সূত্রে জানাগেছে, মোংলা উপজেলার উলুবুনিয়া গ্রামের নিহার রায়ের অনার্স পড়ুয়া কন্যা বিউটি রায় (১৯) কে রামপাল উপজেলার হুড়কা গ্রামের প্রফুল্ল সরকার ছোটন এর পুত্র বখাটে দূর্জয় সরকার দুই বছর ধরে বিভিন্নভাবে পিছু লেগে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে বিউটি সাড়া না দেওয়ায় ওই যুবক ক্ষিপ্ত হয়ে হত্যার হুমকি দিয়ে আসছিল। গত শারদীয় দূর্গোৎসবের সময় বিউটি তার নানা বাড়ি বেড়াতে যায়। কলেজ বন্ধ থাকায় সে তার নানা বাড়িতে (আজাবাড়ি) আবস্থান করছিল। খবর পেয়ে ওই বখাটে অজ্ঞাত কয়েকজনকে সাথে নিয়ে ওই ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করে ব্যার্থ হয়ে ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা করার চেষ্টা করে। এ ব্যাপারে রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলমের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা প্রক্রিয়াধীন। আসামি ধরার জোর চেষ্টা চলছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।