সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী-সন্তান আহত | চ্যানেল খুলনা

রামপালে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী-সন্তান আহত

রামপালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ শিউলী বেগম (৩৫) ও তার স্বামী আলমগীর হোসেন (৪৮) আহত হয়েছেন। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে জানা গেছে, উপজেলার ঝনঝনিয়া গ্রামের আলমগীরের সাথে তার সৎ ভাইয়ের ছেলেদের সাথে দীর্ঘ দিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় তার বাড়িতে দলবদ্ধভাবে প্রবেশ করে হামলা করে। তারা আলমগীরের শিশু কন্যা সাদিয়া খাতুন (৮) কে মারপিট করে।  হামলাকারীরা হলেন, সাইফুল্লাহ শেখ, মো. বাকী বিল্লাহ, মো. ইসমাইল হোসেন স্টাম, শেখ রিয়াদসহ ৮ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রতিপক্ষরা তাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন। এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।