সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে পুলিশ পরিচয়ে দম্পতির উপর হামলা | চ্যানেল খুলনা

রামপালে পুলিশ পরিচয়ে দম্পতির উপর হামলা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ রামপালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পুলিশ পরিচয়ে প্রতিপক্ষের উপর চড়াও হয়ে বেধড়ক মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগে জানা গেছে, উপজেলার চাকশ্রী গ্রামের মৃত ইকলাচ শেখের পুত্র শেখ দিদারের স্ত্রী নাছিমা বেগম ২০ এপ্রিল দুপুর দেড়টার সময় ক্রয়কৃত জমি থেকে মাটি কাঁটতে থাকে। এসময় একই গ্রামের মৃত সরদার ইব্রাহিমের পুত্র সরদার হুমায়ুন ও মৃত শেখ উকিল উদ্দিনের পুত্র জব্বার শেখ বাঁধা দেন। এক পর্যায়ে তারা দুজনসহ অজ্ঞাত ২ জন মিলে একই দিন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে দিদারের বাড়িতে এসে চড়াও হয়ে তাদের মারপিট শুরু করে এবং বলতে থাকে বেশি বাড়াবাড়ি করলে জীবনে শেষ করে দিবো। এ ঘটনাটি ভুক্তভোগীরা তাৎক্ষনিভাবে ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ ও ইউপি সদস্য রজব আলীকে জানান। অভিযোগের বিষয় অভিযুক্ত পুলিশ সদস্য সরদার হুমায়ুন ও জব্বার শেখ এর বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। অভিযোগের বিষয়টি রামপাল থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন নিশ্চিত করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।