সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ৫ | চ্যানেল খুলনা

রামপালে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ৫

বাগেরহাটের রামপালে থানা পুলিশের অভিযানে দুইটি পাইপগান ও ছয় রাউন্ড গুলিসহ চার সন্ত্রাসীকে আটক করেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে পাঠানো হয়েছে। আটক ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস।

আটককৃতরা হলেন- খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার মতলেব শেখের ছেলে হুমায়ুন কবির হুমা (৩৬), রমজান ঢালীর ছেলে ইসতিয়াক শাহারিয়ার(২৩), কাজী নুরুল ইসলামের ছেলে কাজী রায়হান (২১), ওবায়দুর রহমানের ছেলে মোঃ আসিফ মোল্লা(২০) ও আলমগীর হোসেনের ছেলে মোঃ ইমন হাওলাদার(২১)।

থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ফয়লা বাজার এলাকা থেকে ফয়লাহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর আনসার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল তাদের সন্দেহজনকভাবে আটক করে। তাদের সাথে থাকা দুটি মোটরসাইকেল ফাঁড়িতে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ অস্ত্র ও গুলির কথা স্বীকার করে। এরপর তাদের সাথে নিয়ে থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার ভাগা বাজার সংলগ্ন জনৈক সাইফুলের ভাড়া বাসায় অভিযান চালায়। এসময় ভাড়া বাড়িতে থাকা টিনের ট্রাঙ্কের ভেতর থেকে কালো রংয়ের ব্যাগে থাকা দেশীয় তৈরী দুইটি টি পাইপগান খোলা অবস্থায় পাওয়া যায়। এছাড়াও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওসি সোমেন দাস আরো জানান, আসামিরা ভাগা এলাকার সাইফুলের ভাড়া বাড়িতে ঘর ভাড়া নিয়ে গত দেড়মাস অবস্থান করছিল। গতকাল অভিযান চালিয়ে দুটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, পাঁচটি স্মার্ট মোবাইল ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে বনদস্যু ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে চার জেলে উদ্ধার

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।