সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় | চ্যানেল খুলনা

রামপালে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

বাগেরহাটের রামপালে নবাগত জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সাথে উপজেলা প্রশাসন, শিক্ষক ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ৯ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলা উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এরপর বিকাল বিকাল ৪ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি শিক্ষকদের সকল সমস্যার কথা শোনেন। এছাড়াও তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, মাদক বর্তমানে এক ভয়ানক সমস্যা। যে কোন মূল্যে তিনি মাদককে নিয়ন্ত্রণ করার আহ্বান জানান। তিনি সকলকে কাজের পাশাপাশি প্রত্যেকের ছেলে-মেয়েদের সাথে সময় দেয়ার আহ্বান জানান। বাল্যবিবাহ নিয়ন্ত্রের উপর ও গুরুত্বারোপ করেন। সরকারি কর্মকর্তাদের তিনি জনগণের প্রতি অধিক দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দেন।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, রামপাল কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সমীর কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল-কুদ্দুস, সমাজসেবা অফিসার শাহিনুর রহমান, উপাধক্ষ্য নাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন, তাপস কুমার।

এসময় সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।