সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা | চ্যানেল খুলনা

রামপালে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাগেরহাটের রামপালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছাত্রসমাজের অধিকার আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘শিক্ষা ঐক্য প্রগতি’র পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা ছাত্রদল ও রামপাল সরকারি কলেজ ছাত্রদলের ব্যানারে কলেজ গেইট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসাইন বাদলের সঞ্চালনায় নেতারা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, যুবদলের সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী অজিয়ার রহমান।

এছাড়াও ছিলেন ছাত্রদল নেতা ইবরাহিম শেখ, আরিফ হাসান গজনবী, মঈন উদ্দিন, ইমরান হাওলাদার তুহিন, রফিকুল ইসলাম, অপু রায়হানসহ উপজেলার ১০ টি ইউনিয়ন ও রামপাল কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে : নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।