সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে ঘূর্ণি ঝড় আম্পান থেকে জানমাল রক্ষায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ | চ্যানেল খুলনা

রামপালে ঘূর্ণি ঝড় আম্পান থেকে জানমাল রক্ষায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ প্রলয়ংকারী ঘূর্ণি ঝড় আম্পান থেকে মানুষের জানমালের নিরাপত্তার লক্ষ্যে রামপাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলার ১১৪টি শিক্ষা প্রতিষ্ঠান কাম সাইক্লোন সেল্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। স্বল্প সময়ের নোটিশে যাতে তারা আশ্রয় কেন্দ্র গুলোতে আশ্রয় নিতে পারে এ জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহন সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল জানান, প্রতিটি গ্রামে গ্রামে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বর, সরকারি কর্মকর্তা/কর্মচারী, ব্রাক, ওয়ার্ড ভিশন, কারিতাসসহ বিভিন্ন সেচ্ছাসেবি সংগঠনের পক্ষ থেকেও সেচ্ছাসেবি নিয়োগ করা হয়েছে। ইসালামী ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদে মসজিদে মাইকিং করে জনগনকে সতর্ক করা হয়েছে। ঝড়ে আঘাত হানার পূববর্তী ও পরবর্তী সময় যাতে মানুষকে নিরাপদে রাখা যায় সে জন্য ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং প্রচন্ড গরম ও গুমট আবহাওয়া বিরাজ করছিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।