সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার | চ্যানেল খুলনা

রামপালে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাগেরহাটের রামপালে থানা পুলিশের থানা এরিয়ায় মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী নিয়মিত অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন-তালবুনিয়া এলাকার বিল্লাল শেখ’র ছেলে ইয়ামিন শেখ(২২) এবং দূর্গাপুর এলাকার শেখ শাহিন’র ছেলে রাহুল শেখ (১৮)। রবিবার (১৯ মে) সকালে গ্রেফতারকৃত দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু পূর্বক তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার ও কারাগারে পাঠানোর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস।

রামপাল থানা সূত্রে জানা যায়, থানা পুলিশ গোপন সূত্রে জানতে পায় উপজেলার বাঁশতলী ইউনিয়নের ইসলামাবাদ চন্ডিতলা সরকারি স্কুলের পাশে মাদক কেনা-বেচা চলছে। এ সংবাদ পেয়ে সাব-ইন্সপেক্টর কামাল হোসেন’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এসময় ওই দুই যুবকের দেহ তল্লাশী করে ৫৫ (পঞ্চান্ন) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

রামপাল থানার (ওসি) সোমেন দাস জানান, গতরাতে বাঁশতলী ইউনিয়নে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।