সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে ওয়ারেন্টভুক্ত পলাতক ৬ আসামি গ্রেফতার | চ্যানেল খুলনা

রামপালে ওয়ারেন্টভুক্ত পলাতক ৬ আসামি গ্রেফতার

বাগেরহাটের রামপালে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ পলাতক আসামিকে গ্রেফতার করেছে। রবিবার (৫ নভেম্বর) রাতে থানা পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার উজলকুড় ইউনিয়নের মৃত ইজার উদ্দিনের ছেলে হারুন শেখ, মৃত ফজর আলী শেখের ছেলে মোঃ ইয়াছিন শেখ, রামপাল সদর ইউনিয়নের ভাগা এলাকার মৃত তুরাবের ছেলে সেখ নুর ইসলাম, সুলতানিয়া এলাকার মহসিন শেখের ছেলে মো. খালিদ হাসান, গৌরম্ভা ইউনিয়নের কাপাশডাঙ্গা এলাকার মৃত মোসলেম ইজারদারের ছেলে মো. নুরুল ইজারাদার, বাঁশতলী ইউনিয়নের বাঁশতলী এলাকার মো. ইলিয়াস শেখের ছেলে মো. বেল্লাল।

আসামিরা সি আর ও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ওয়ারেন্টভুক্ত। তারা দীর্ঘদিন আত্মগোপনে ছিল।

এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম জানান, গতরাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (৬ নভেম্বর) আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চিতলমারীতে প্রতিবন্ধী বিদ্যালয়ে খেলনা ও খাবর নিয়ে উপস্থিত হলেন ইউএনও

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।