সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত | চ্যানেল খুলনা

রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত

বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল সদর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন হাওলাদার-কে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী।

গতকাল (২৩ ডিসেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব পলি কর স্বাক্ষরিত ৪৬.০০.০১০০.০০০.০১৭.২৭.০০০৩. ২৩-১০০৭ নং স্মারকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

জানা গেছে, নাসির উদ্দীন হাওলাদার প্রথম বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচিত হন। এছাড়া তিনি রামপাল উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মো. নাসির উদ্দিন হাওলাদার এর বিরুদ্ধে এডিপি’র অর্থ দ্বারা খেলার সরঞ্জামাদি ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন স্কুলের ভূয়া প্রত্যয়নপত্র দিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা, পরিষদের কার্যক্রমে সদস্যদের বিরত রাখা, বাজেট পরিচালনার ক্ষেত্রে সভা আহবান না করা, ইউনিয়ন পরিষদের মাসিক সভা আহবান না করা, গ্রাম পুলিশের মাধ্যমে পরিষদের কার্যক্রম পরিচালনা, ইউনিয়ন পরিষদের প্রকল্প সদস্যদের সম্মতি গ্রহণ না করে তাদের নাম অন্তর্ভুক্ত করে গ্রাম পুলিশ দ্বারা পরিচালনা, সরকার কর্তৃক বরাদ্দকৃত সেলাই মেশিন, বাই সাইকেল, স্কুলব্যাগসহ অন্যান্য জিনিসপত্র গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ না করে চেয়াম্যানের আত্মীয়দের মাঝে বিতরণ করা, এলজিএসপি’র বরাদ্দকৃত অর্থে গৃহিত প্রকল্প সদস্যদের অবহিত না করে গ্রাম পুলিশ হাছিবুর রহমান দ্বারা পরিচালনা করার অভিযোগের সত্যতা তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (৪) (খ) ও (ঘ) ধারায় বর্ণিত অপরাধে একই আইনের ৩৪ (১) ধারা অনুযায়ী উল্লিখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এর আগে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীনের বিরুদ্ধে রামপাল উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অনাস্থাপ্রস্তাব জমা দিয়েছিল একাধিক ইউপি সদস্য।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের মধ্যে সংঘর্ষ, পরিদর্শনে অধ্যক্ষ মশিউর রহমান খান

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।