সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপলের সার্ভেয়ার কামাল দুদকের মামলায় কারাগারে | চ্যানেল খুলনা

রামপলের সার্ভেয়ার কামাল দুদকের মামলায় কারাগারে

রামপাল প্রথিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. কামাল হোসেনকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ বিশেষ আদালত বিচারক মো. শহিদুল ইসলাম এ আদেশ দেন। খুলনা-মোংলা রেলওয়ে জমি অধিগ্রহণকালে ২০১৭ সালে মো. কামাল হোসেন ১ কোটি ৩৪ লাখ টাকা আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২০ সালে দুদক খুলনা সহকারী পরিচালক মো: শাওন মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেছিলেন।

দুদক খুলনার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মুজিবর রহমান জানান, মামলা হওয়ার পর সার্ভেয়ার কামাল হোসেন উচ্চ আদালতের জমিনে ছিলেন। সোমবার তিনি মহানগর দায়রা জজ বিশেষ আদালত আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় জামিনের বিরোধীতা করে বক্তব্য রাখেন দুদেকর আইনজীবী।সার্ভেয়ার কামাল হোসেনের পক্ষে যুক্তি প্রদর্শন করে বক্তব্য দেন খুলনা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারীসহ কয়েকজন আইনজীবী। আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে সার্ভেযার কামাল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সেনহাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী সাদ্দামের প্রচেষ্টায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

রূপসায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮ দোকান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।